দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর পুকুরের কচুরিপানার নিচ থেকে নায়েব আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নায়েব আলী ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে নায়েব আলী নিখোঁজ ছিলেন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার বিকেলে গ্রামের একটি কলাবাগানের পাশে ফিশারির পুকুরে কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, কয়েক দিন আগে স্থানীয় মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙার সময় নায়েব আলী নেতৃত্ব দিয়েছিলেন। এ কারণে তিনি মাদক কারবারিদের রোষানলের শিকার হয়ে থাকতে পারেন। পাশাপাশি রাজনৈতিক বিরোধের বিষয়টিও সন্দেহ করছে পরিবার। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্বজনরা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো দাগ দেখা গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যে আই